দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভালের শততম টেস্টটা শুধু লজ্জাই উপহার দিল দক্ষিণ আফ্রিকাকে। শুধু ২৩৯ রানের বড় হারই নয়, ম্যাচটা অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ডও উপহার দিয়েছে ফাফ ডু প্লেসির দলকে। যে রেকর্ডে দায় আছে দক্ষিণ আফ্রিকা অধিনায়কেরও। কারণ, দ্বিতীয় ইনিংসে প্রথম ‘গোল্ডেন ডাক’টা যে তিনিই পেয়েছেন। ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল এরপর অধিনায়ককে অনুসরণ করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন দলের। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম এক ইনিংসে চার ব্যাটসম্যান ‘গোল্ডেন ডাক’ পেলেন। এর আগে সর্বোচ্চ তিনটি ‘গোল্ডেন ডাক’ ছিল কোনো দলের এক ইনিংসে। নিউজিল্যান্ড বাদে টেস্ট খেলুড়ে অন্য সব দলেরই এই ‘কীর্তি’ আছে। ইনিংসে তিন বা এর বেশি ‘গোল্ডেন ডাক’ সবচেয়ে বেশি আছে দক্ষিণ আফ্রিকানদের।

এক ইনিংসে তিন বা ততোধিক ‘গোল্ডেন ডাক’

৩ বার  দক্ষিণ আফ্রিকা

২ ভারত ও শ্রীলঙ্কা

১ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।