দরকার অস্ট্রেলিয়ান কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ইংল্যান্ডে চলমান টেস্ট সিরিজ শেষেই। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নতুন কোচ খুঁজছে। ডোমিঙ্গো অবশ্য আরও এক মেয়াদ থাকতে চেয়ে আবেদনও করেছেন। শোনা যাচ্ছে আরও কয়েকজনের নাম। তবে কোচ বেছে নেওয়ার কাজটা যদি হার্শেল গিবস পেতেন, তাহলে দক্ষিণ আফ্রিকান কেউ নন, দায়িত্বটা পেতেন কোনো অস্ট্রেলিয়ান কোচ।

কেন? সেই কারণটাও ব্যাখ্যা করেছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকান কোচরা খেলোয়াড়দের সঙ্গে অতিরিক্ত বন্ধুসুলভ হন। সেই তুলনায় অস্ট্রেলিয়ানরা একটু কড়া মেজাজের। যেটি দলের জন্য ভালো বলে মনে করেন গিবস। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় ১৪ হাজার রান করা সাবেক এই ওপেনিং ব্যাটসম্যান বলেছেন, ‘খেলাটির প্রতি অস্ট্রেলিয়ান কোচদের দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে। ওরা ফালতু কোনো কিছু করে না। কোচের সঙ্গে খেলোয়াড়দের গলায়-গলায় ভাব একটা ফালতু ব্যাপার। কোচের হাতে সবকিছুর নিয়ন্ত্রণ থাকতে হবে। অস্ট্রেলিয়ান কোচরা এই গলায়-গলায় ভাব পছন্দ করে না। এই জন্যই আমি মনে করি, আমাদের দলের জন্য অস্ট্রেলিয়ান কোচই খুব ভালো হবে।’

বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে দক্ষিণ আফ্রিকা অবশ্য কখনো কোনো বিদেশিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়নি। ডোমিঙ্গোর উত্তরসূরি হিসেবে যাঁর নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেই জিওফ্রে টয়ানাও দক্ষিণ আফ্রিকান।  তিনি এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড লায়ন্সের সঙ্গে।

মায়ের মৃত্যুর কারণে ডোমিঙ্গো অবশ্য ইংল্যান্ড সফরে দলের সঙ্গে নেই। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কোচ আড্রিয়ান বিরেল। ক্রিকেট অস্ট্রেলিয়া।