দরজা খুলছে কেপির?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ম্যাচের তিনটিতেই হার—বিশ্বকাপে হাবুডুবু খাচ্ছে ইংল্যান্ড। বিপর্যয়ের এই সময়ে অনেক ইংলিশ সমর্থকই হয়তো স্মরণ করছেন কেভিন পিটারসেনকে। আক্ষেপ করে হয়তো বলছেন ‘পিটারসেন যদি থাকত’! বেশি দিন হয়তো আক্ষেপটা না-ও থাকতে পারে সমর্থকদের। পিটারসেনের জন্য ইংল্যান্ড দলের বন্ধ দরজা খুলে যেতে পারে আবারও।
কাল এমন আভাসই দিয়েছেন আগামী মে মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাওয়া কলিন গ্রেভস। পিটারসেনকে কাউন্টি ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি। ইংল্যান্ড দলে অচ্ছুত হয়ে পড়া কেপি এখন আর কোনো কাউন্টি দলের সঙ্গেই নেই। তবে কাউন্টিতে ফিরলেও কেপিকে দলে নেওয়া না নেওয়ার ব্যাপারটি নির্বাচক ও কোচের ওপরই ছেড়ে দিয়েছেন গ্রেভস। রয়টার্স।