দর্শকের কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে আম্পায়ার ওয়াকিটকি নামক বস্তুটি দিয়ে কথা বলছেন টিভি আম্পায়ারের সঙ্গে—ক্রিকেটের খুব পরিচিত দৃশ্য। হোক সেটা রেফারেল, ডিআরএস রিভিউ কিংবা অন্য যেকোনো আউটের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে। ওই সময় তাঁরা কী কথা বলেন, সেটা নিশ্চয়ই দর্শক মনে কৌতূহলের জন্ম দেয়! কিন্তু টিভি দর্শকদের তো আর সেটা শোনার উপায় ছিল না। ‘ছিল না’ বলতে হচ্ছে, কারণ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেই মাঠের ও টিভি আম্পায়ারের কথোপকথন শুনতে পারবেন টিভি দর্শকেরা! গতকাল আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে এটি। দর্শক-শ্রোতার কাছে আম্পায়ারিংকে আরও বেশি বোধগম্য করে তোলার অংশ হিসেবেই আইসিসি পরীক্ষামূলকভাবে এটি করে দেখছে। এই সিরিজটিতে পরীক্ষা-নিরীক্ষা সফল হলে আম্পায়ারদের কথোপকথন শোনা যাবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কয়েকটি ‘নির্ধারিত’ ম্যাচেও! এএফপি।