দর্শকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্ট টেস্টের প্রথম দিনে বর্ণবিদ্বেষী আচরণ করে শাস্তি পেলেন এক অস্ট্রেলিয়ান দর্শক। অভিযুক্ত ওই দর্শক পরশু বেলেরিভ ওভালে সীমানার পাশে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলাকে নিয়ে একটি দেয়ালচিত্র এঁকে তাতে লেখেন ‘সন্ত্রাসী’। এতে শাস্তিও পেতে হচ্ছে, তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার মাঠে সব ধরনের ক্রিকেট ম্যাচ থেকে নিষিদ্ধ ওই তরুণ। তাঁর বিরুদ্ধে পুলিশও অভিযোগ আনতে যাচ্ছে। ক্রিকইনফো।