দল নির্বাচন করে আইফোন পেলেন যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার বাংলাদেশ দল’ নামের প্রতিযোগিতার বিজ্ঞাপন।
‘আমার বাংলাদেশ দল’ নামের প্রতিযোগিতার বিজ্ঞাপন।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলাটা ছিল বাংলাদেশের ক্রিকেটের এক বিশেষ উপলক্ষ। স্মরণীয় এই ম্যাচের আগে প্রথম আলো অনলাইনে আয়োজন করা হয় দল নির্বাচনের মজার এক খেলা। ‘আমার বাংলাদেশ দল’ নামের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষাধিক পাঠক। গত বুধবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতার বিজয়ীদের।
আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সর্বাধিক ভোটপ্রাপ্তির ভিত্তিতে বাছাই করা হবে পাঠকের এই একাদশ। পাঠকের নির্বাচিত একাদশ সর্বোচ্চ ভোটে নির্বাচিত একাদশের সঙ্গে মিলে গেলে তবেই তিনি বিজয়ীর যোগ্য হবেন। লটারির মাধ্যমে জামিল হোসেন পেয়েছেন প্রথম পুরস্কার একটি আইফোন-৭। দ্বিতীয় পুরস্কার হিসেবে তানভীর পেয়েছেন স্যামসাং স্মার্টফোন। তৃতীয় পুরস্কার হিসেবে আরাফাত অনু পেয়েছেন একটি সিম্ফোনি ফোন। শিগগির যোগাযোগ করে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি তারেক মাহমুদ ও সহকারী ক্রীড়া সম্পাদক রাজীব হাসান।

পাঠকের নির্বাচিত একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।