দলীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সেঞ্চুরি ছাড়াই সাড়ে তিন শ রান। গত অক্টোবরের পর আরেকবার করে দেখাল অস্ট্রেলিয়া। কাল হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩৫০ রানের ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান গ্লেন ম্যাক্সওয়েলের। এর আগে গত অক্টোবরে অস্ট্রেলীয়রা জয়পুরে ভারতের বিপক্ষে ৩৫৯ রান তুলেছিল কারও সেঞ্চুরি ছাড়াই। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান করেছিলেন জর্জ বেইলি। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়া সাড়ে তিন শ ছাড়ানো দলীয় ইনিংস মাত্র ছয়টি। সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ ইনিংসটি হয়েছিল সেঞ্চুরিয়নে, ২০০৭ সালে। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৩৯২ রানের ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান ছিল জ্যাক ক্যালিসের। এরপরই আছে ১৯৯২ সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডে ৩৬৩।