দলে ফেরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির হোসেন
২০১১ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর খেলেছেন ১৭টি টেস্ট। সর্বশেষ টেস্ট প্রায় দুই বছর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায়। ৩৭.৩৪ গড়ে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি। অফ স্পিনে উইকেট ৮টি। আবার দলে ফেরায় ব্যাটিংয়ের চেয়ে বড় ভূমিকা রেখেছে বোলিং সামর্থ্যই। মাঝখানে শুভাগত হোম চৌধুরীকে দিয়ে যে চেষ্টাটা করা হয়েছে, খেলার সুযোগ পেলে মূলত সেটিই হবে তাঁর দায়িত্ব।

শফিউল ইসলাম
২০১০ সালে অভিষেকের পর প্রায় সাত বছরে টেস্ট খেলেছেন মাত্র ৯টি। উইকেট নিয়েছেন ১৫টি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেটিই হয়ে আছে তাঁর সেরা বোলিং। গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সর্বশেষ টেস্ট খেলেছেন। সেই চট্টগ্রামেই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিংই আবার দলে ফিরিয়েছে তাঁকে।