দলে যোগ দিলেন ইমরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেই জানা গিয়েছিল, কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের স্কোয়াডে থাকবেন ইমরুল কায়েস। কাল কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ঊরুর পেশির চোট কাটিয়ে ওঠা বাঁহাতি এই ওপেনার। ইমরুল যোগ দিলেও কেউ বাদ পড়েননি। গল টেস্টে ২৫৯ রানে হেরে যাওয়া বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে আগামী বুধবার।