দলের জন্য দোয়া চাইলেন মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ শনিবার নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। জন্মভূমি নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সবার সঙ্গে ঈদের আনন্দে যোগ দেন এই নড়াইল এক্সপ্রেস।
নামাজ শেষে তিনি দেশ, জাতির মঙ্গল কামনাসহ বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে দোয়া চান।
এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন তাঁর নানা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. গোলাম নবী, মামা মো. নাহিদ, ছোট ভাই সিজারসহ স্বজনেরা।