হোবার্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে ব্যাটসম্যানের এক অঙ্কের ঘরে আউট হওয়ার ঘটনা ঘটেছে ১৬ বার। এটা শুনেই চমকে যাবেন না! টেস্টে এক ম্যাচে কোনো দলের এর চেয়েও বেশি ব্যাটসম্যানের দশের নিচে আউট হওয়ার উদাহরণ আছে। সেই উদাহরণও কম নেই—পাঁচটি। এক ম্যাচে এক দলের সর্বোচ্চ ১৯ ব্যাটসম্যান এক অঙ্কে আউট হয়েছেন। নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্ট থেকেই অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড সঙ্গী দক্ষিণ আফ্রিকার। ১৮৮৯ সালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনার বার্নার্ড টানক্রিড (২৬*) ছাড়া অন্য সবাই দশের নিচে আউট হন। দ্বিতীয় ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু নয় নম্বর ব্যাটসম্যান ফ্রেড স্মিথ (১১)। দুই ইনিংসে মাত্র ৪৭ ও ৪৩ রানে অলআউট হয়ে দুই দিনের মধ্যেই ইনিংস ও ২০২ রানে হারে দক্ষিণ আফ্রিকা। একমাত্র ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯২।
ম্যাচে সবচেয়ে বেশি দশের নিচে আউট
বিপক্ষ ভেন্যু সাল
১৯ দ. আফ্রিকা ইংল্যান্ড কেপটাউন ১৮৮৯
১৮ দ. আফ্রিকা অস্ট্রেলিয়া মেলবোর্ন ১৯৩২
১৭ ইংল্যান্ড অস্ট্রেলিয়া লর্ডস ১৮৮৮
১৭ ভারত দ. আফ্রিকা ডারবান ১৯৯৬
১৭ জিম্বাবুয়ে নিউজিল্যান্ড পোর্ট অব স্পেন ২০০০