দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন, ওয়ানডেতে এসেই খেই হারিয়ে ফেলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে চার ইনিংসে মাত্র ২৪ রান! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৮, আফগানিস্তানের বোলারও তাঁকে ফিরিয়েছেন মাত্র ৫ রানে। অথচ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ভরসার নাম কোহলি। নামের প্রতি কীভাবে তিনি সুবিচার করবেন বিশ্বকাপে? সঞ্জয় জুমানি নামে মুম্বাইয়ের এক জ্যোতিষী সবকিছুরই একটা উত্তর খুঁজে বের করেছেন। কোহলির সব গড়বড়ের কারণ নাকি তাঁর জার্সি নম্বর। ১৮ নম্বর জার্সিটা মোটেও শুভ নয় এই ব্যাটসম্যানের জন্য। কোহলির বয়স ২৭, বৃশ্চিক রাশি। ওই জ্যোতিষীর পরামর্শ, ২৭ নম্বর জার্সিটা সৌভাগ্যের বারতা বয়ে আনতে পারে কোহলির জন্য। দেখা যাক, ফর্ম ফিরে পেতে জুমানির দাওয়াই গ্রহণ করেন কিনা ভারতের টেষ্ট অধিনায়ক। এবিপি।