দিলশান নেই প্রথম টি-টোয়েন্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে কদিন আগেই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই করে র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। ছোট সংস্করণের ধোনি-কোহলিদের মুখোমুখি হওয়াটা এখন ভয়ের ব্যাপার। অথচ ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের আগে প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই ব্যস্ত শ্রীলঙ্কা। আগেই নিশ্চিত হয়েছিল চোটে পড়ায় খেলতে পারবেন না লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁদের দলে নাম লেখালেন তিলকরত্নে দিলশানও। হাতের পুরোনো এক চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই ওপেনার। তবে ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচের আগেই দলে যোগ দেওয়ার কথা তাঁর। এই সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল পুনেতে। স্পোর্টস ক্রীড়া।