দীর্ঘ ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো দুই দিন বাকি। ওভার আছে ১৮০টি। পাকিস্তানের ছুড়ে দেওয়া ৫৫০ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যেতে পারবে কি না, সেটা সময়ই বলবে। তবে পুরো দুই দিন কাটিয়ে দিয়ে ম্যাচ ড্র করাটা দুরূহ এক কাজই বাংলাদেশের জন্য। ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশ এর আগে ১৪২ ওভারের বেশি খেলতে পারেনি। ২০০৫ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভারে ৫ উইকেটে ২৮৫ রান তুলে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। সব ইনিংস মিলিয়ে বাংলাদেশ এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলেছে ২০১৩ সালে গল টেেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৬ ওভার খেলে ৬৩৮ করেছিল বাংলাদেশ। চলতি টেস্টের শেষ দুই দিন পুরো সময়টা ব্যাট করলে বাংলাদেশ সর্বোচ্চ ১৯৪ ওভার খেলার সুযোগ পাবে।