দীর্ঘ ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২০ বলের ইনিংস। আদ্যন্ত ব্যাট করে মরনে ফন উইক একাই খেললেন ৭০ বল। পরশু ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ওপেনার খেললেন টি-টোয়েন্টির দীর্ঘতম ইনিংসটি। এর আগে সর্বোচ্চ ৬৯ বল খেলেছিলেন মার্টিন গাপটিল। ২০১২ সালের ২৩ ডিসেম্বর ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রান করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। এই ম্যাচের ছয় মাস আগে ৬৮ বলে ৯৯ রান করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। হেলস টপকেছিলেন ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ২০১০ সালে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে ৬৬ বলে করেন ৯৮ রান।