দীর্ঘতম ক্রিকেট ব্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘতম ক্রিকেট ব্যাট
দীর্ঘতম ক্রিকেট ব্যাট

এগিয়ে আসছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু সেই বিশ্বকাপে খেলবে সংযুক্ত আরব আমিরাতও। ক্রিকেটের মহাযজ্ঞ সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশটিতে তাই উৎসবের আমেজ। ওএসএন নামে দেশটির একটি টেলিভিশন নেটওয়ার্ক তো ৩২ মিটার লম্বা আর ৪ মিটার চওড়া এক ক্রিকেট ব্যাট বানিয়ে ফেলেছে। দাবি করা হচ্ছে, প্রায় ৯৫০ কেজি ওজনের এই ব্যাটটি পৃথিবীর দীর্ঘতম ক্রিকেট ব্যাট। পরশু দুবাইতে আইসিসি ক্রিকেট একাডেমি ভবনের সামনে বিশালাকার ক্রিকেট ব্যাটটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, ছিলেন সংযুক্ত আরব আমিরাত কোচ আকিভ জাভেদসহ দলের কয়েকজন খেলোয়াড়। অনুষ্ঠানে ওএসএন টেলিভিশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী হামাদ মালিক বলেছেন, ‘আমরা চাই ব্যাটটির দর্শনার্থীরা এখানে এসে আমিরাত জাতীয় দলের উদ্দেশেও কিছু বলবে, বিশ্বকাপের জন্য শুভকামনা জানাবে।’ এএফপি।