দুই অধিনায়কের যুগে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার চিঙ্গোকা যুগাবসানের দিনেই আরও পরিবর্তন দেখল জিম্বাবুয়ে ক্রিকেট। ভাগ করে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্বও। পরশু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে এল্টন চিগুম্বুরাকে। ব্রেন্ডন টেলর এখন থেকে শুধুই টেস্ট অধিনায়ক।
পরিবর্তন এসেছে কোচিং কাঠামোতেও। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিভেন ম্যানগোঙ্গো। এক বছর ধরে প্রধান কোচ অ্যান্ডি ওয়ালারকে দেওয়া হয়েছে আরও বড় দায়িত্ব। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এখন ন্যাশনাল ডিরেক্টর অব কোচিং। তৃণমূল ক্রিকেট উন্নয়ন থেকে শুরু করে কোচদের প্রশিক্ষণ সবই এখন দেখতে হবে ওয়ালারকে।
এ মাসের শুরুতে এসব পরিবর্তন আনার সুপারিশ করেছিল জিম্বাবুয়ে ক্রিকেটের ক্রিকেট কমিটি। সে পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হলো। রয়টার্স, ক্রিকইনফো।