দুই ইনিংসে দুই রকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে কথাটা খুব প্রচলিত—আজকের রাজা, কালকের ফকির। শোয়েব মালিক তা খুব ভালোভাবেই বুঝলেন। আবুধাবিতে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই আউট! তাঁর আগে আরও চারজনের হয়েছে এই অভিজ্ঞতা। উল্টো অভিজ্ঞতাও হয়েছে একজনের। দক্ষিণ আফ্রিকার ডাডলি নার্স প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার দুঃখ ভুলেছিলেন দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করে।
ডাডলি নার্স ০ ও ২৩১ দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া জোহানেসবার্গ ১৯৩৫
ইমতিয়াজ আহমেদ ২০৯ ও ০ পাকিস্তান-নিউজিল্যান্ড লাহোর ১৯৫৫
সিমুর নার্স ২০১ ও ০ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ব্রিজটাউন ১৯৬৫
ভিভ রিচার্ডস ২০৮ ও ০ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া মেলবোর্ন ১৯৮৪
রিকি পন্টিং ২৪২ ও ০ অস্ট্রেলিয়া-ভারত অ্যাডিলেড ২০০৩
শোয়েব মালিক ২৪৫ ও ০ পাকিস্তান-ইংল্যান্ড আবুধাবি ২০১৫