দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেল্স ও জো রুটের ২৪৮ রান। এরপর অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এউইন মরগান ও জস বাটলার যোগ করলেন ১৬১ রান। ওয়ানডেতে এই প্রথম ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এক ইনিংসে দুটি ১৫০ ছাড়ানো জুটি গড়লেন। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেট এক ইনিংসে দুটি ১৫০ ছাড়ানো জুটি দেখেছেই মাত্র সাতটি। যার সব কটিই গত সাত বছরের ঘটনা। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম উদাহরণ গড়েন ভারতের ব্যাটসম্যানরা। রাজকোটে সিরিজের প্রথম ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে ১৫৩ রান করেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। টেন্ডুলকার ফেরার পর দ্বিতীয় উইকেটে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আরও ১৫৬ রান যোগ করার পর আউট হন শেবাগ (১৪৬)।
ওয়ানডের এক ইনিংসে দুটি ১৫০ রানের জুটি
বিপক্ষ ভেন্যু সাল
১৫৩ ও ১৫৬ ভারত শ্রীলঙ্কা রাজকোট ২০০৯
১৫১ ও ১৫২* দ. আফ্রিকা হল্যান্ড আমস্টিনভিল ২০১৩
১৭৬ ও ১৮৬* ভারত অস্ট্রেলিয়া জয়পুর ২০১৩
২৪৭ ও ১৯২ দ. আফ্রিকা ও. ইন্ডিজ জোহানেসবার্গ ২০১৫
১৭০ ও ২০১ পাকিস্তান জিম্বাবুয়ে লাহোর ২০১৫
১৫৪ ও ১৬৪* দ. আফ্রিকা ভারত মুম্বাই ২০১৫
২৪৮ ও ১৬১* ইংল্যান্ড পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ২০১৬