দুই টম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টম ল্যাথামের সঙ্গে খেলেছেন নিউজিল্যান্ড দলে। ল্যাথাম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই নিউজিল্যান্ডের হয়ে খেলে যাচ্ছেন। কিন্তু নামের সঙ্গে মিল থাকলেও টম ব্ল্যান্ডেলের সেই ভাগ্য হয়নি। ২৬ বছর বয়সী উইকেটকিপারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই জানুয়ারিতেই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে। এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিচার্ড-হ্যাডলি সিরিজের দলে ডাক পেয়েছেন ব্ল্যান্ডেল। ওপেনার ল্যাথামও আছেন দলে। ব্ল্যান্ডেলকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন লুক রনকি। ক্রিকইনফো।