দুই বছরের চুক্তিতে তিন নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিস্তরবিশিষ্ট নতুন নির্বাচন পদ্ধতিতে তিন সদস্যের নির্বাচক কমিটি কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে। গত মাসে এই কমিটি দিয়েছে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ৩০ সদস্যের প্রাথমিক দল। এত দিন নতুন নির্বাচক কমিটির চুক্তির মেয়াদ অস্পষ্টই ছিল। সেটি পরিষ্কার জানা গেল কাল। চুক্তিটা দুই বছরের।

 দুপুরে সহনির্বাচক হাবিবুল বাশার ও সাজ্জাদ আহমেদকে নিয়ে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সিইওর সঙ্গে চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। চুক্তিপত্রে এখনো স্বাক্ষর করেননি নির্বাচকেরা। ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান বলেছেন, চুক্তিটা দুই বছরের জন্য। কার্যকর হবে জুলাই থেকে।

 বিতর্কিত-আলোচিত বিসিবির নতুন নির্বাচন পদ্ধতিতে মিনহাজুল-হাবিবুল-সাজ্জাদের সঙ্গে যুক্ত থাকবেন ক্রিকেট পরিচালনা প্রধান, জাতীয় দলের কোচ এবং ম্যানেজার।