দুই শর ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

এবি ডি ভিলিয়ার্স, তৌফিক উমর, কুমার সাঙ্গাকারা, ইউনিস খানের পর শোয়েব মালিক। অষ্টম টেস্টেই পঞ্চম ডাবল সেঞ্চুরি দেখে ফেলল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। ডাবল সেঞ্চুরির এই হারটা যদি বজায় থাকে, তবে শিগগিরই হয়তো এশিয়ার সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি প্রসবিনী টেস্ট ভেন্যু হয়ে যাবে আবুধাবি। এশিয়ায় সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের ভেন্যুটিতে ৪০ ম্যাচে ১০টি ডাবল সেঞ্চুরি হয়েছে। ৩৯ ম্যাচে নয়টি ২০০ রানের ইনিংস নিয়ে দুইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব। ক্রিকেট-বিশ্বে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি দেখেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল। ৭৩ ম্যাচে ২০টি ডাবল সেঞ্চুরির সাক্ষী দক্ষিণ অস্ট্রেলিয়ার ভেন্যুটি। ৯৮ ম্যাচে ১৯ ডাবল সেঞ্চুরি নিয়ে দুইয়ে লন্ডনের ওভাল গ্রাউন্ড।