দুই সহসভাপতি মাহবুব ও নাসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের লড়াইয়ে এসেছিলেন তিনি শেষ মুহূর্তে। কাল নির্বাচনের আগে আগে আবার নাম প্রত্যাহারও করে নিতে চেয়েছিলেন নজীব আহমেদ। কিন্তু তখন তো আর উপায় নেই। পেরে ওঠেননি তিনি নির্বাচনী লড়াইয়েও। পেয়েছেন ৮ ভোট। বিসিবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আনাম ও আ জ ম নাসির উদ্দিন। ২১ ভোট পেয়েছেন মাহবুব, ১৭টি নাসির। বিসিবিতে কাল বিকেলে হয়েছে এই নির্বাচন। বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার প্রায় বছর খানেক পদ দুটি শূন্য থাকার পর অবশেষে সহসভাপতি পেল বিসিবি।