প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেকুগে প্রসন্ন ও আসেলা গুনারত্নে—শ্রীলঙ্কার দুই ক্রিকেটযোদ্ধা। মাঠের বাইরেও যোদ্ধা তাঁরা। দুজনই যে চাকরি করেন শ্রীলঙ্কার সেনাবাহিনীতে। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হয়েছে সেই কবে। এখন আর যুদ্ধটুদ্ধে বীরত্ব দেখানোর সুযোগ নেই। প্রসন্ন-গুনারত্নেরা তাই শৌর্যবীর্যের প্রদর্শনী করছেন ক্রিকেট মাঠে। আর মাঠের কীর্তি দিয়েই সেনাবাহিনীর চাকরিতে প্রমোশন পেয়ে গেলেন লঙ্কান ক্রিকেটের নতুন দুই সৈনিক। প্রসন্ন দারুণ খেলে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন দলকে। ৩১ বছর বয়সী অলরাউন্ডার প্রমোশন পেয়ে হয়েছেন ওয়ারেন্ট অফিসার গ্রেড ওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক গুনারত্নের নতুন পদবি ওয়ারেন্ট অফিসার গ্রেড টু। গুনারত্নে আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও। এএফপি।