দুই 'শ'তে পাকিস্তানের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে অভিষিক্ত শাদাব খান, আর ব্যাটিংয়ে অভিজ্ঞ শোয়েব মালিক—দুই ‘শ’তেই পরশু ব্রিজটাউনে জিতল পাকিস্তান। চার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে লেগ স্পিনার শাদাবের ঘূর্ণিতে (৩/৭) ৮ উইকেটে ১১১ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে অবশ্য ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে ২৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে শোয়েব মালিক ১৭ বল হাতে রেখেই জিতিয়ে দেন পাকিস্তানকে (১১৫/৪)। সিরিজের পরের টি-টোয়েন্টি আগামী পরশু, পোর্ট অব স্পেনে। ক্রিকইনফো।