প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে মার্টিন গাপটিলের সঙ্গে ১৭৩ রান, দ্বিতীয় ইনিংসে রড ল্যাথামকে নিয়ে ১৪৪ রান। ডানেডিন টেস্টে নিউজিল্যান্ডের দুই ইনিংসেই দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি জুটি গড়লেন কেন উইলিয়ামসন। টেস্টে এই প্রথম ম্যাচের দুই ইনিংসেই নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বেশি এল। সব মিলিয়ে টেস্টে এই উদাহরণই আছে মাত্র ১০টি। প্রথম নয়বারের মধ্যে সর্বোচ্চ তিনবারই এই কীর্তি অস্ট্রেলিয়ার। ভারত ও পাকিস্তান করেছে দুবার করে। দ্বিতীয় উইকেটে ম্যাচে একই জুটির দুবার ১২৫ রানের বেশি করার উদাহরণ তিনটি। ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডে পল গিব ও এডি পেইন্টার, ১৯৮৫ সালে অ্যাশেজে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হিলডিচ ও কেপলার ওয়েসেলস ও ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রাহুল দ্রাবিড় ও ওয়াসিম জাফর দুই ইনিংসেই সোয়া শ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে।