দুইয়ে দুই অগ্রণী ব্যাংক ও ট্যালেন্ট হান্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ‘এ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ও ট্যালেন্ট হান্ট। কাল মিরপুরে অগ্রণী ব্যাংক (১৭৩) শেখ জামাল ক্রিকেটার্সকে (১৩৫) হারিয়েছে ৩৮ রানে। বিকেএসপিতে ট্যালেন্ট হান্ট (২৫১/৭) ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ বয়েজের (২৫০/৭) বিপক্ষে। বিকেএসপির আরেক মাঠে রূপগঞ্জ টাইগার্সকে (২০৭) ১৫ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে উদয়াচল (২২২/৮)। ফতুল্লার দুই মাঠেও প্রথম জয়ের দেখা পেয়েছে কাকরাইল বয়েজ ও বিকেএসপি। মূল ভেন্যুতে কাকরাইল (১৬৬) ৬২ রানে ওল্ড ডিওএইচএসকে (১০৪) ও আউটারে বিকেএসপি (১৯৮) মাত্র ১ রানে হারিয়েছে বারিধারা ড্যাজলার্সকে (১৯৭/৯)।