দুইয়ে নামলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, কোনো যুদ্ধে জড়িয়ে পড়েননি সাকিব আল হাসান। সিটি কাউন্সিলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নাকে নাক ঠেকিয়ে বাংলাদেশ অলরাউন্ডারকে আসলে স্বাগতই জানাচ্ছেন এই মাওরি আদিবাসী তরুণ। কাল নেলসনে l প্রথম আলো
না, কোনো যুদ্ধে জড়িয়ে পড়েননি সাকিব আল হাসান। সিটি কাউন্সিলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নাকে নাক ঠেকিয়ে বাংলাদেশ অলরাউন্ডারকে আসলে স্বাগতই জানাচ্ছেন এই মাওরি আদিবাসী তরুণ। কাল নেলসনে l প্রথম আলো

র‌্যাঙ্কিং মানেই ওঠা-নামা। কখনো সামনে এগিয়ে যাওয়া, কখনো পিছিয়ে পড়া। নিজে সফল বা ব্যর্থ হলে তো বটেই, অন্যের সাফল্য-ব্যর্থতারও বড় ভূমিকা র‌্যাঙ্কিংয়ের সাপলুডু খেলায়। সেই সাপলুডু খেলাই এবার পিছিয়ে দিল সাকিব আল হাসানকে। কাল প্রকাশিত সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডার হয়ে গেছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। বিশ্বকাপে চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে চার থেকে একে উঠেছেন লঙ্কান অলরাউন্ডার। ৩৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সাকিবের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে দিলশান। সাকিবের আরেক প্রতিদ্বন্দ্বী লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯৪ পয়েন্ট নিয়ে ধরে রেখেছেন তৃতীয় স্থানটা।
ব্যাটিং-বোলিংয়ের শীর্ষস্থানে অবশ্য পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও পাকিস্তানের সাঈদ আজমল যথারীতি সবার ওপরে। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে ব্যাটিংয়ের দুইয়ে উঠে এসেছেন কুমার সাঙ্গাকারা। দুইয়ে লঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটা পাঁচ ধাপ এগিয়ে দিয়েছে ক্রিস গেইলকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান অবশ্য পড়ে আছেন ৫২ নম্বরেই, যেখানে তাঁর সঙ্গী আফগানিস্তানের সামিউল্লাহ শেনোয়ারি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে সাকিব ও মুশফিক। ৬০২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৪ নম্বরে এই দুজন।
বোলিংয়ে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান ছয় থেকে নেমে এসেছেন সাতে। বিশ্বকাপের আগে ২১ নম্বরে থাকা মাশরাফি বিন মুর্তজা উঠেছেন বিশে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার টিম সাউদি ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
অলরাউন্ডার র‌্যাঙ্কিং
রেটিং
১ (+৩) তিলকরত্নে দিলশান ৪০৯
২ (-১) সাকিব আল হাসান ৩৯৯
৩ (-) অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯৪
৪ (-২) মোহাম্মদ হাফিজ ৩৮৪
৫ (-) শহীদ আফ্রিদি ৩২৮

আইসিসি র‌্যাঙ্কি
দলগত
রেটিং
১ (-) অস্ট্রেলিয়া ১২০
২ (-) ভারত ১১৬
৩ (-) দ. আফ্রিকা ১১৩
৪ (-) শ্রীলঙ্কা ১০৮
৫ (+১) নিউজিল্যান্ড ১০৭
৬ (-১) ইংল্যান্ড ১০২
৭ (-) পাকিস্তান ৯৪
৮ (-) ওয়েস্ট ইন্ডিজ ৯৩
৯ (-) বাংলাদেশ ৭৫
১০ (-) জিম্বাবুয়ে ৫২
১১ (+১) আয়ারল্যান্ড ৪২
১২ (-১) আফগানিস্তান ৪০
ব্যাটসম্যান
রেটিং
১ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯৮
২ (+২) কুমার সাঙ্গাকারা ৮৪৯
(-) হাশিম আমলা ৮৪৯
৪ (-১) বিরাট কোহলি ৮৪৭
৫ (-) তিলকরত্নে দিলশান ৭৯৮
বোলার
রেটিং
১ (-) সাঈদ আজমল ৭৩৩
২ (-) সুনীল নারাইন ৭১৯
৩ (-) ডেল স্টেইন ৭০৮
৪ (+৭) ইমরান তাহির ৭০৩
৫ (+২) মিচেল স্টার্ক ৬৮৭
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন