দুবছর নিষিদ্ধ রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপিংয়ে পজিটিভ হওয়ার তথ্যটি পুরোনো। গত মার্চেই খবরটি দিয়ে তাঁকে শুনানির একটা সুযোগ করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সুযোগটি গ্রহণ করেননি পাকিস্তানি বাঁহাতি স্পিনার রাজা হাসান। কাল সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে দু্ই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। এ বছরই করাচিতে পাঁচ দলের ওয়ানডে কাপ চলার সময় সংগৃহীত তাঁর মূত্র নমুনায় নিষিদ্ধ মাদকের আলামত পাওয়া যায়। ক্রিকইনফো।