দুবাইতে প্রস্তুতি নেবেন স্মিথরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট। প্রস্তুতির জন্য ও রকম কোনো কন্ডিশন পেলে মন্দ কী! অস্ট্রেলিয়া তাই বেছে নিল দুবাইকে। ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের আগে সেখানেই নিজেদের তৈরি করবেন স্টিভেন স্মিথরা।

দুবাই ক্রিকেট একাডেমিতে বিশ্বের বিভিন্ন দেশের মাটির নমুনা নিয়ে আলাদা ৩০টি উইকেট করা হয়েছে। ভারত সফরের আগে এই সুবিধাটুকু নিতে চাইছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাইপারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘ভারতের সব উইকেট একই রকম হবে না। দুবাইতে আমরা ও রকম ভিন্ন ভিন্ন কন্ডিশনের প্রস্তুতির সুবিধাটুকু পাচ্ছি।’

সর্বশেষ ভারত সফরে ৪-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। বোঝাই যাচ্ছে, এবার ওই স্মৃতি আর জাগিয়ে তুলতে চায় না স্মিথের দল। এএফপি।