দুবাইয়ের দুঃখ ভুলে ঢাকায় পাকিস্তান দল
সুপার টুয়েলভের ফর্ম যেমন ইঙ্গিত দিচ্ছিল, তাতে পাকিস্তান দলের এখন দুবাইয়ে থাকার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু ১১ নভেম্বর সেমিফাইনালে ম্যাচের প্রায় পুরোটা সময় কর্তৃত্ব ধরে রেখেও হেরে বসেছে পাকিস্তান। পেস আক্রমণের হঠাৎ নির্জীব হয়ে পড়া বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে পাকিস্তানকে। সে দুঃখ নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান।
তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। আজ সকাল ৮ টার একটু পর ঢাকায় নেমেছে পাকিস্তান দল। ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ নভেম্বর।
ম্যাথু ওয়েডের কাছে টানা তিন ছক্কা খেয়ে বিশ্বকাপ শেষ হয়েছে শাহিন শাহ আফ্রিদির।
ওয়েডের ক্যাচ হাতছাড়া করেছিলেন হাসান আলী।
১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
টিম হোটেলের দিকে রওনা দিয়েছে পাকিস্তান দলের বাস।
পাকিস্তান দলকে দেখতে উৎসুক মানুষের ভিড়।