দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর, ২৭ টেস্ট। একটিও হার নেই। উলুনগ্যাবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডকে অভেদ্য দুর্গই বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এই সময়ে আর কোনো দল আর কোনো নির্দিষ্ট ভেন্যুতে এর চেয়ে বেশি ম্যাচে কিংবা কাছাকাছি সংখ্যক ম্যাচেও অপরাজিত নেই। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে কোনো ভেন্যুতে টানা অপরাজিত থাকার রেকর্ডে ব্রিসবেনের অস্ট্রেলিয়া আছে যৌথভাবে দুইয়ে। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ১৯৩৫ সালের পর থেকে ১৯৯৪ পর্যন্ত টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজ। এর শেষ ১২ ম্যাচেই জিতেছিল ক্যারিবীয়রা। করাচির জাতীয় স্টেডিয়ামে টানা ৩৪ ম্যাচে অজেয় থেকে সবার ওপরে পাকিস্তান। ১৯৫৫ সালে প্রথম টেস্ট হয় এই ভেন্যুতে। পাকিস্তান প্রথম হারে ২০০০ সালে ইংল্যান্ডের কাছে।