দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ওয়ানডেতে চার জয়, জয় তিনটি টি-টোয়েন্টিতেও। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামটা এখনো দুর্গই হয়ে আছে বাংলাদেশের জন্য। খুলনায় ১০ ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র ব্যর্থতা ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হার। সব মিলিয়ে খুলনায় ১০ ম্যাচে আটটি জয়ের বিপরীতে বাংলাদেশে হেরেছে মাত্র একটি ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে অন্য ম্যাচটি হয়েছে ড্র। আট জয়, এক হার; খুলনায় বাংলাদেশের জয়-পরাজয়ের অনুপাত ঠিক ৮: ১। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কমপক্ষে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে—এমন দলের জয়-পরাজয়ের অনুপাতে খুলনার বাংলাদেশ আছে পাঁচে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ১৪ ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে নয়টিতে, হেরেছে একটিতে (অনুপাত ৯: ১)। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকা ১৫ ম্যাচ খেলে জিতেছে ১৪টিতেই, হেরেছে একটিতে। পাকিস্তানের হায়দরাবাদে পাকিস্তান (১০ জয়, ২ ড্র) ও ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডে ১২ ম্যাচ (৮ জয়, ৪ ড্র) খেলে এখনো হারেনি।