প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দশারই একটি বছর গেল ওয়েস্ট ইন্ডিজের। একসময়ের পরাক্রমশালী ক্রিকেট শক্তি ওয়েস্ট ইন্ডিজ এ বছর নয় টেস্ট খেলে সাতটিতেই হেরেছে। কাল থেকে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্টেও হারলে নিজেদের দুর্দশার রেকর্ড ছুঁয়ে ফেলবে ক্যারিবীয়রা। এবারের আগে এক পঞ্জিকাবর্ষে দুবার সর্বোচ্চ আটটি করে ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ ও ২০০৫ সালে অবশ্য যথাক্রমে ১২ ও ১১ ম্যাচ খেলেছিল ক্যারিবীয়রা। টেস্টে এক পঞ্জিকাবর্ষে আট ম্যাচ হারার স্বাদ পেয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডও। বাংলাদেশ ২০০২ ও ২০০৮ সালে এবং ইংল্যান্ড ১৯৮৪, ১৯৮৬ ও ১৯৯৩ সালে আটটি করে টেস্ট হারে। ২০০২ সালে আট ম্যাচের আটটিতেই পরাজিত বাংলাদেশ ঠিক পরের বছর নয় ম্যাচের নয়টিতেই হেরে যায়। এক বছরে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটাই।