দুর্ভাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিপক্ষে ২৬০। ১৯৯৩-৯৪ মৌসুমে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ অভিষেকই হয়েছিল অমল মজুমদারের। মৌসুমের পর মৌসুম ঘরোয়া ক্রিকেটে রান করেও জাতীয় দলে সুযোগ না পাওয়া সেই মজুমদার ক্রিকেট ছাড়লেন কাল। আর সঙ্গে নিয়ে গেলেন কোনো টেস্ট না খেলেই সবচেয়ে বেশি প্রথম শ্রেণির রানের ভারতীয় রেকর্ড। গত ২১ বছরে ১৭১ ম্যাচে ১১১৬৭ রান
করেছেন ৩৯ বছর বয়সী মজুমদার। কোনো টেস্ট না খেলে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির রান করার বিশ্বরেকর্ড থেকে অবশ্য যোজন যোজন দূরেই তাঁর অবস্থান। এই তালিকায় ৩০ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানই আছেন চারজন। সবার ওপরে ইংল্যান্ডের অ্যালান জোন্স। ১৯৫৭ থেকে ১৯৮৩ সালের মধ্যে ৩৬০৪৯ রান করেছেন জোন্স।