দুর্ভাগ্যে 'অনন্য' মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

বাকি ছিল টেস্ট ক্রিকেট। ওয়েলিংটনে সেই অপূর্ণতাও (!) দূর হলো মুশফিকুর রহিমের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক দ্বিতীয় ইনিংসে মাথায় আঘাত পেয়ে অবসর নিয়েই বৃত্তটা পূরণ করে ফেললেন। মুশফিক এর আগে গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ও এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতেও আহত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ‘আহত অবসর’ লেখা হয়েছে শুধু মুশফিকুর রহিমের পাশে। বাংলাদেশের আর মাত্র একজন ব্যাটসম্যানই ‘আহত অবসর’ আউট হয়েছেন। তিনি আফতাব আহমেদ (২০০৮ সালে চট্টগ্রাম টেস্ট)। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের চেয়ে বেশিবার আহত হয়ে অবসর নিয়েছেন মাত্র চারজন ব্যাটসম্যান। পাঁচবার এই দুর্ভাগ্যের শিকার হয়ে সবার ওপরে ভারতের দিলীপ ভেংসরকার।
সবচেয়ে বেশি ‘আহত অবসর’
৫ দিলীপ ভেংসরকার ভারত
৪ রোশান মহানামা শ্রীলঙ্কা
৪ রস টেলর নিউজিল্যান্ড
৪ স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া
* তিনবার অবসর নিয়েছেন নয়জন