প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটু হলেই ট্রিপল সেঞ্চুরিটা পেয়ে যেতেন। ২৯০ রানে আউট হয়ে যাওয়ার পর রস টেলরের একটু আফসোস থাকতেই পারে। কিন্তু আগের টেস্টের দুই ইনিংসে যাঁর রান মাত্র ২৬, ওয়াকায় তিনি এমন রানের ফোয়ারা ছোটালেন কীভাবে? কৃতিত্বটা ব্রিসবেনের এক চক্ষুবিশেষজ্ঞকে দিতে পারেন টেলর। গ্যাবা টেস্টের সময়ই চোখে সমস্যা অনুভব করছিলেন। প্রথম ইনিংসে তো কোনো রান না করেই আউট হয়ে যান। টেলরের দাবি, ওই টেস্টে ঠিকমতো বল দেখতে পাননি। ম্যাচ শেষেই তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তখনই টেলর জানতে পারেন, চোখে সমস্যা একটা আছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে একটা ড্রপ দিয়েছেন। সেটা কতটা কাজে দিয়েছে, সেটা না বললেও চলছে! নিউজিল্যান্ড হেরাল্ড।