দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে আবারও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ও পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হার। এই নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ হারল টানা তিন ম্যাচে। ভারতের কর্ণাটকের আলুরে কাল শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। ১৪৩ রানের লক্ষ্যটা ৮ ওভার হাতে রেখেই ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। নবম ম্যাচে চতুর্থ হারে সেমিফাইনাল অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট বাংলাদেশের। সেমিতে উঠতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দিকে।