দেরি করিয়ে দিলেন ব্রাভো-ব্রাফেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে উঁকিঝুঁকি মারছিল হোবার্টের প্রথম টেস্টটা। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ডটাই শঙ্কা জাগিয়েছিল আরেকটি তিন দিনের ম্যাচ দেখার। ৬ উইকেটে ৯১ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ আর কত দূরই বা যাবে?
কিন্তু ক্যারিবীয়রা বহুদূরই গেল। ড্যারেন ব্রাভো ও কার্লোস ব্রাফেটের প্রতিরোধে ওয়েস্ট ইন্ডিজ ১০০ ওভারের বেশি ব্যাট করে অলআউট হয়েছে ২৭১ রানে। বোলারদের বিশ্রাম দিতে প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে থেকেও ফলোঅন করালেন না স্টিভেন স্মিথ। ম্যাচ চতুর্থ দিনে তো গড়িয়েছেই, সম্ভাবনা আছে পঞ্চম দিনে যাওয়ারও। তবে এরই মধ্যে ম্যাচটাকে ক্যারিবীয়দের নাগালের অনেক বাইরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রান, স্মিথের দল এগিয়ে ৪৫৯ রানে।
দিনের শুরুতে অস্ট্রেলীয়দের হতাশ করে সপ্তম উইকেট জুটিতে ৯০ রান যোগ করেন ব্রাভো ও ব্রাফেট। টেস্ট অভিষেকেই ফিফটি পাওয়া ব্রাফেটের আউটেই ভেঙেছে জুটি। অন্যপ্রান্তে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা ব্রাভো আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে ইনিংস-সর্বোচ্চ ৮১ রানে। লেজের তিন ব্যাটসম্যান কেমার রোচ, জেরোম টেলর ও জোমেল ওয়ারিকান দারুণ সঙ্গ দিয়েছেন ব্রাভোকে।
ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ভাগ্যের সাহায্যও পেয়েছে। ১৩ ও ৫০ রানে দুই দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন কার্লোস ব্রাফেট। না, ফিল্ডাররা ক্যাচ ছাড়েননি। দায়ী বোলার জেমস প্যাটিনসন। দুবারই ওভার স্টেপিংয়ের দায়ে নো-বলের ডাক শুনেছেন এই ফাস্ট বোলার। তাই ছয়বার উইকেট পাওয়ার উল্লাসে মেতেও প্যাটিনসনের নামের পাশে উইকেট মাত্র চারটি। ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাথান লায়নও।
ব্রাফেট পরে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়েছেন ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে। প্রথম ইনিংসে ২৩, দ্বিতীয় ইনিংসে ১৭—অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের রান-উৎসবে একমাত্র ওয়ার্নারই অনুজ্জ্বল। মেলবোর্ন অবশ্য বরাবরই বিমুখ করেছে অস্ট্রেলিয়ার ওপেনারকে। এই মাঠে নয় ইনিংসে মাত্র একবারই ফিফটি পেয়েছেন ওয়ার্নার।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা এবার করেছেন ৫৬। খাজা না পারলেও অধিনায়ক স্টিভেন স্মিথকে হাতছানি দিচ্ছিল ক্যারিয়ারের প্রথম জোড়া সেঞ্চুরি। কীর্তিটা থেকে মাত্র ৩০ রানের দূরত্বে ছিলেন স্মিথ। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো, স্টার স্পোর্টস।

মেলবোর্ন টেস্ট

দেরিকরিয়েদিলেনব্রাভো-ব্রাফেট

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে উঁকিঝুঁকি মারছিল হোবার্টের প্রথম টেস্টটা।দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ডটাই শঙ্কা জাগিয়েছিল আরেকটি তিন দিনের ম্যাচ দেখার।৬ উইকেটে ৯১ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ আর কত দূরই বা যাবে?

কিন্তু ক্যারিবীয়রা বহুদূরই গেল।ড্যারেন ব্রাভো ও কার্লোস ব্রাফেটের প্রতিরোধে ওয়েস্ট ইন্ডিজ ১০০ ওভারের বেশি ব্যাট করে অলআউট হয়েছে ২৭১ রানে।বোলারদের বিশ্রাম দিতে প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে থেকেও ফলোঅন করালেন না স্টিভেন স্মিথ।ম্যাচ চতুর্থ দিনে তো গড়িয়েছেই, সম্ভাবনা আছে পঞ্চম দিনে যাওয়ারও।তবে এরই মধ্যে ম্যাচটাকে ক্যারিবীয়দের নাগালের অনেক বাইরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া।দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রান, স্মিথের দল এগিয়ে ৪৫৯ রানে।

দিনের শুরুতে অস্ট্রেলীয়দের হতাশ করে সপ্তম উইকেট জুটিতে ৯০ রান যোগ করেন ব্রাভো ও ব্রাফেট।টেস্ট অভিষেকেই ফিফটি পাওয়া ব্রাফেটের আউটেই ভেঙেছে জুটি।অন্যপ্রান্তে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা ব্রাভো আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে ইনিংস-সর্বোচ্চ ৮১ রানে।লেজের তিন ব্যাটসম্যান কেমার রোচ, জেরোম টেলর ও জোমেল ওয়ারিকান দারুণ সঙ্গ দিয়েছেন ব্রাভোকে।

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ভাগ্যের সাহায্যও পেয়েছে।১৩ ও ৫০ রানে দুই দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন কার্লোস ব্রাফেট।না, ফিল্ডাররা ক্যাচ ছাড়েননি।দায়ী বোলার জেমস প্যাটিনসন।দুবারই ওভার স্টেপিংয়ের দায়ে নো-বলের ডাক শুনেছেন এই ফাস্ট বোলার।তাই ছয়বার উইকেট পাওয়ার উল্লাসে মেতেও প্যাটিনসনের নামের পাশে উইকেট মাত্র চারটি।৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাথান লায়নও।

ব্রাফেট পরে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়েছেন ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে।প্রথম ইনিংসে ২৩, দ্বিতীয় ইনিংসে ১৭—অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের রান-উৎসবে একমাত্র ওয়ার্নারই অনুজ্জ্বল।মেলবোর্ন অবশ্য বরাবরই বিমুখ করেছে অস্ট্রেলিয়ার ওপেনারকে।এই মাঠে নয় ইনিংসে মাত্র একবারই ফিফটি পেয়েছেন ওয়ার্নার।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা এবার করেছেন ৫৬।খাজা না পারলেও অধিনায়ক স্টিভেন স্মিথকে হাতছানি দিচ্ছিল ক্যারিয়ারের প্রথম জোড়া সেঞ্চুরি।কীর্তিটা থেকে মাত্র ৩০ রানের দূরত্বে ছিলেন স্মিথ।তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো, স্টার স্পোর্টস।