কাকে ‘সর্বকালের সেরা’ বলছেন ক্রিস গেইল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কতো ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—জন্মদিনে ব্রায়ান লারার সঙ্গে মুত্তিয়া মুরালিধরন, আলেসান্দ্রো দেল পিয়েরোর জুভেন্টাসে ফেরা...
১ / ১০
'গ্রেটেস্ট অব অল টাইম', এমন ক্যাপশনটা ক্রিস গেইল না দিলেও কারও বুঝে নিতে হয়তো অসুবিধা হতো না!
ফেসবুক
২ / ১০
৫০ পূর্ণ করে ফেললেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে মুরালিধরন ও এক সাপোর্ট স্টাফের জন্মদিন উদ্‌যাপনে ব্রায়ান লারা।
ইনস্টাগ্রাম
৩ / ১০
২০১২ সালে এমন অভিবাদনের মধ্য দিয়ে জুভেন্টাসকে বিদায় বলেছিলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ১০ বছর পর জুভেন্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ফিরেও একই অভিবাদন পেলেন। বোলোনিয়ার বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ দেখতে এসেছিলেন তাদের হয়ে ২৯০টি গোল করা দেল পিয়েরো।
ইনস্টাগ্রাম
৪ / ১০
মেয়েকে নিয়ে সুইমিং পুলে রিকভারি সেশনে ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
ইনস্টাগ্রাম
৫ / ১০
গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ইংল্যান্ডে পাকিস্তান ফাস্ট বোলার নাসিম শাহ। এরই ফাঁকে লন্ডনে।
ইনস্টাগ্রাম
৬ / ১০
স্পেনে ঘুরতে গিয়েছিলেন সাবেক স্কি রেসার লিন্ডসে ভন।
ইনস্টাগ্রাম
৭ / ১০
মাঠে সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মার। তবে পরিবারের সঙ্গে সময়টা উপভোগই করছেন। বাবা-মার ছবি তুলে দিচ্ছে রোহিতের মেয়ে।
ইনস্টাগ্রাম
৮ / ১০
সাবেক এক নম্বর টেনিস তারকা সিমোনা হ্যালেপ, কোনো এক সমুদ্র সৈকতে...
ইনস্টাগ্রাম
৯ / ১০
ইস্টার উৎসবের প্রস্তুতিতে মেয়ের সঙ্গে উসমান খাজা।
ইনস্টাগ্রাম
১০ / ১০
'প্রায় ৩০ বছর আগে-পরে'... ক্যাপশনে এমন লিখেছেন ওয়াসিম আকরাম। তবে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন বাংলাদেশের নামও। বাঁয়ের ছবিটি সম্ভবত নব্বইয়ের দশকের, ওয়াসিম যখন খেলতে এসেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে।
ইনস্টাগ্রাম