দেশদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আটক হয়েছিলেন গত মাসেই। কিন্তু পাঁচ নেপালি ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ শুধু তাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশদ্রোহের অভিযোগ এনে কাল অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে। যে অভিযোগে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত সাজাও হতে পারে নেপালের অধিনায়ক সাগর থাপা, সহ-অধিনায়ক সন্দীপ রাই, গোলরক্ষক রিতেশ থাপা, বিকাশ ছেত্রী ও অঞ্জন কেসির।
নেপাল পুলিশের দাবি, সর্বশেষ বিশ্বকাপের বাছাইপর্বসহ কয়েকটি আঞ্চলিক প্রতিযোগিতায় অনেকগুলো ম্যাচ পাতিয়েছেন তাঁরা। সন্দেহের তালিকায় আছে জর্ডান, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে বিভিন্ন ম্যাচ। এএফপি।