দেশে ফিরছেন ওয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেটা খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনেই চোট পেয়েছিলেন ম্যাথু ওয়েড। নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথের বদলে তাঁকে দেওয়া হয়েছিল চ্যাপেল হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব। কিন্তু ওয়েডও খেলতে না পারায় অধিনায়কত্ব করেছেন অ্যারন ফিঞ্চ। অকল্যান্ডের ওই ম্যাচটা অস্ট্রেলিয়া হেরেছে ৬ রানে। নেপিয়ারে আজ দ্বিতীয় ওয়ানডেতেও যে ওয়েড খেলতে পারবেন না, এই শঙ্কা আগেই ছিল। এবার নিশ্চিত হয়ে গেল শুধু দ্বিতীয় ওয়ানডে না, চ্যাপেল-হ্যাডলি সিরিজেই আর থাকছেন না ওয়েড। ক্রিকেট অস্ট্রেলিয়া।