প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে দক্ষিণ আফ্রিকায় রেখে দেশে ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় অ্যাঙ্কেল মচকে যায় তাঁর। তবে চোটই একমাত্র কারণ নয়, ব্যক্তিগত একটা কারণও আছে। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। এ সময় স্ত্রীর পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমতি নিয়ে ফিরছেন ম্যাথুস। দেশে ফিরছেন চোট-জর্জর ওপেনার ধানুস্কা গুনাতিলকা ও ফাস্ট বোলার নুয়ান প্রদীপ। আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্ডিমাল।