বাংলাদেশের ক্রিকেটে অনেক প্রথমেই আছে তামিম ইকবালের নাম। কালও যেমন দেশের আরেকটি প্রথমে নাম লিখলেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭০০০ বল খেললেন তামিম। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান ৬০০০ বলও খেলেননি। ওয়ানডে ব্যাটিংয়ের অনেক রেকর্ডের মতো সবচেয়ে বেশি বলও খেলেছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি ২১৩৬৭ বল খেলেছেন ওয়ানডেতে। গড়ে প্রতি ইনিংসে প্রায় ৪৭টি বল খেলেছেন ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক। দ্বিতীয় সর্বোচ্চ ১৮০৪৮ বল খেলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তামিমসহ ওয়ানডেতে ৭ হাজারের বেশি বল খেলেছেন ৬৬ জন ব্যাটসম্যান।
ওয়ানডেতে সবচেয়ে বেশি বলের মুখোমুখি
ম্যাচ ইনিংস রান বল/ইনিংস
২১৩৬৭ শচীন টেন্ডুলকার (ভারত) ৪৬৩ ৪৫২ ১৮৪২৬ ৪৭.২৭
১৮০৪৮ কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৪০৪ ৩৮০ ১৪২৩৪ ৪৭.৪৯
১৭০৪৬ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩৭৫ ৩৬৫ ১৩৭০৪ ৪৬.৭০
১৬০২০ মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ৪৪৮ ৪১৮ ১২৬৫০ ৩৮.৩৩
১৫৮৮৫ জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা) ৩২৮ ৩১৪ ১১৫৭৯ ৫০.৫৯