দেশের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে টেস্ট ম্যাচে ১০ উইকেট নেওয়ার স্বাদটা ভুলতেই বসেছিলেন ভারতীয় স্পিনাররা। সাত বছর তো আর কম সময় নয়। অবশেষে কাল রবিচন্দ্রন অশ্বিনের সৌজন্যে খরাটা কাটল। কাটল সেই গল স্টেডিয়ামেই। এখানেই ২০০৮ সালে দেশের বাইরে সর্বশেষ ভারতীয় স্পিনার হিসেবে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন হরভজন সিং। টেস্টে সব মিলিয়ে দেশের বাইরে ৬ বার ১০ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা। দেশের বাইরে সবচেয়ে বেশি ২১ বার ১০ উইকেট নিয়েছেন অস্ট্রেলীয় স্পিনাররা। এর ৬টিই শেন ওয়ার্নের কীর্তি। ইংলিশ স্পিনাররা ১৮ বার দেশের বাইরে ১০ উইকেট নিয়েছেন। পাকিস্তানি স্পিনারদের এমন কীর্তি ১১টি। ৮ বার ১০ উইকেট নিয়ে এরপরই লঙ্কানরা। এর ৭টিই অবশ্য মুত্তিয়া মুরালিধরনের সৌজন্যে পাওয়া। দেশের বাইরে সবচেয়ে বেশি ১০ উইকেট নেওয়া স্পিনার মুরালিই।