দেশের মাটিতে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাশরাফি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচের পর দেরি করল না বাংলাদেশ দল। আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন মাশরাফিরা। এর পর সেখান থেকে খেলোয়াড়েরা যে যার মতো চলে গেলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

বিমানবন্দরে ‘ফাইভ স্টার’ মুস্তাফিজুর রহমান। ছবি: তারেক মাহমুদ

বেশিরভাগ ম্যাচেই ডাগ আউটে বলে থাকতে হয়েছে নাসির হোসেনকে। তাঁর মনটা কী একটু খারাপ? ছবি: তারেক মাহমুদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। এবার তাঁর নতুন করে শুরু করার পালা। ছবি: তারকে মাহমুদ

কারও সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা অধিনায়ক মাশরাফির। ছবি: তারেক মাহমুদ

মালপত্র ব্যক্তিগত বাহনে ওঠানোর অপেক্ষায় সাব্বির রহমান। ছবি: তারেক মাহমুদ।

মাহমুদউল্লাহর মনে এখনো ফিকে হয়নি বেঙ্গালুরুর সেই দুঃসহ স্মৃতি। ছবি: তারেক মাহমুদ।

কোচ চন্ডিকতা হাথুরুসিংহে এখন নতুন করে ছক কষবেন বাংলাদেশ দলকে নিয়ে। ছবি: তারেক মাহমুদ।