দেশের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অধিনায়ক তিনি। পরশু মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের জয়েও নেতৃত্ব দিলেন সামনে থেকে। জিম্বাবুয়ের প্রথম তিনটি উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তা পরিষ্কার করা বাংলাদেশ অধিনায়ক পরশু একটা মাইলফলকও ছুঁয়েছেন। সিকান্দার রাজার উইকেটটি ছিল বাংলাদেশের মাটিতে মাশরাফির শততম ওয়ানডে উইকেট। দেশের মাটিতে ৬৯ ম্যাচে মাশরাফির উইকেট এখন ঠিক ১০০। বাংলাদেশে মাশরাফির চেয়ে বেশি উইকেট শুধু আবদুর রাজ্জাক (১২২) ও সাকিব আল হাসানের (১০৬)। ওয়ানডেতে কোনো একটি নির্দিষ্ট দেশে ১০০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ২৫। দক্ষিণ আফ্রিকায় ১৯৭ উইকেট নিয়ে সবার ওপরে দেশটির সাবেক অধিনায়ক শন পোলক। অস্ট্রেলিয়ায় ১৬৯ উইকেট নিয়ে এরপরই ব্রেট লি। নিরপেক্ষ কোনো দেশে সবচেয়ে বেশি উইকেট ওয়াসিম আকরামের। আরব আমিরাতে ১২২ উইকেট নিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার।