দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ৬০০০ রান। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরির বৃত্তপূরণ। কাল ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মনে রাখার মতোই এক ওয়ানডে খেললেন রস টেলর। নয়টি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান টেলরের ওয়ানডে সেঞ্চুরি এখন ১৭টি। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি সেঞ্চুরি নাথান অ্যাস্টলের। টেলর নিউজিল্যান্ডের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির মালিক হওয়ার ধুন্ধুমার লড়াই চলছে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার মধ্যে। ৫০ ওভারের ক্রিকেটে দুজনেরই সেঞ্চুরি ২৪টি করে।