রবিন স্মিথের ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন অ্যালেক্স হেল্স। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা এখন তাঁর। টেস্ট খেলুড়ে ১০ দলের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ানডে ইনিংসের তালিকায় এখন সবচেয়ে পুরোনো রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮৮ রানে অপরাজিত ছিলেন গ্যারি কারস্টেন।
ওয়ানডেতে প্রতিটি দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
বিপক্ষ ভেন্যু সাল
২৬৪ রোহিত শর্মা ভারত শ্রীলঙ্কা কলকাতা ২০১৪
২৩৭* মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ও. ইন্ডিজ ওয়েলিংটন ২০১৫
২১৫ ক্রিস গেইল ও. ইন্ডিজ জিম্বাবুয়ে ক্যানবেরা ২০১৫
১৯৪* চার্লস কভেন্ট্রি জিম্বাবুয়ে বাংলাদেশ বুলাওয়ে ২০০৯
১৯৪ সাঈদ আনোয়ার পাকিস্তান ভারত চেন্নাই ১৯৯৭
১৮৯ সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা ভারত শারজা ২০০০
১৮৮* গ্যারি কারস্টেন দ. আফ্রিকা আরব আমিরাত রাওয়ালপিন্ডি ১৯৯৬
১৮৫* শেন ওয়াটসন অস্ট্রেলিয়া বাংলাদেশ ঢাকা ২০১১
১৭১ অ্যালেক্স হেল্স ইংল্যান্ড পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ২০১৬
১৫৪ তামিম ইকবাল বাংলাদেশ জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯