দেশে-বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যটা জানাই, ড্যারেন ব্রাভো দেশের চেয়ে দেশের বাইরে ভালো ব্যাটিং করেন। পরিসংখ্যানও সাক্ষী দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের পক্ষে। কাল মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে আর মাত্র ৪ রান বেশি করলেই একটি তালিকায় সবার ওপরে নাম উঠে যেত ব্রাভোর। তালিকাটা দেশের চেয়ে দেশের বাইরে ব্যাটিং-গড়ের পার্থক্যের। কাল পর্যন্ত দেশের বাইরে ৫২.৫৭ গড়ে ১৮৪০ রান ব্রাভোর। দেশে ৩১.২৫ গড়ে ১০৯৪ রান এই বাঁহাতির। গড়ের পার্থক্য ২১.৩১। ২১.৪২ গড়ের পার্থক্য নিয়ে ব্রাভোর ওপরে আছেন শুধু মহিন্দর অমরনাথ। সাবেক ভারতীর ব্যাটসম্যানের ভারতে গড় ৩০.৪৪, দেশের বাইরে ৫১.৮৬। তিনে ইংল্যান্ডের কেন ব্যারিংটন (১৮.৪৭)। দেশে ও দেশের বাইরে দুই জায়গাতেই কমপক্ষে ৩০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদেরই শুধু হিসাবে রাখা হয়েছে।